চলচ্চিত্রে শাকিব-অপুর জুটি মানেই সিনেমা হলে দর্শকদের বাড়তি উম্মাদোনা। এ পর্যন্ত অনেক ব্যবসা সফল চলচ্চিত্রে তারা জুটি বেঁধে কাজ করেছেন। সেই ধারাবাহিকতায় ‘পাংকু জামাই’ শিরোনামের নতুন একটি চলচ্চিত্রে জুটি বেঁধেছেন তারা।
২ জানুয়ারি এফডিসির ৪ নম্বর শুটিং ফ্লোরে আবদুল মান্নান পরিচালিত ‘পাংকু জামাই' চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত চলচ্চিত্রটির শুটিং চলার কথা রয়েছে।
IMG0
চলচ্চিত্রটি প্রসঙ্গে অপু বিশ্বাস ইত্তেফাককে বলেন, আমি শাকিবের সাথে অনেক চলচ্চিত্রেই জুটি বেঁধে কাজ করেছি। আর সবগুলো চলচ্চিত্রই ছিল ব্যবসা সফল। বলতে গেলে আমার সাথে শাকিবের জুটি বর্তমানে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয়। শাকিবের সাথে আমার খুব ভাল বোঝাপড়া। সহ অভিনেতার সাথে মন মানসিকতার মিল না থাকলে নিজের সবটুকু চেষ্টা দিয়েও ভাল অভিনয় করা সম্বব হয় না। ‘পাংকু জামাই’ শিরোনামের চলচ্চিত্রে আমার সাথে শাকিবের একটি বিয়ের দৃশ্য আছে। আর এটি নিয়ে শাকিবের সাথে আমার অর্ধ-শতবারের চেয়ে বেশি বিয়ে হয়েছে।'
চলচ্চিত্রটিতে শাকিব ও অপু ছাড়াও অভিনয় করছেন এ টি এম শামসুজ্জামান, মিশা সওদাগর, ববি, রেহেনা জলি প্রমুখ।
