রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমার দ্বিতীয় আসর। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই ইসলামি সম্মেলনে অংশ নেন দেশের সর্ব প্রান্তের ধর্ম অনুরাগী মুসলিম জনতা ও বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা। সেই ধারাবাহিকতায় তারকাদেরও দেখা মিলে আখেরি মোনাজাতে অংশ নিতে।
তারকাদের মধ্যে দেশের এই সময়ের সফল চিত্র নায়ক শাকিব খান, খল নায়ক মিশা সওদাগর ও জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ অংশ নেন বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে। তারা প্রত্যেকেই নিজেদের অবস্থানে প্রতিষ্ঠিত। তার পাশাপাশি ধর্মের প্রতিও তারা সমান সচেতন বলেও সুখ্যাতি আছে। সেখানে তারা একসাথে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করেন এবং মোনাজাতে অংশ।
