বাংলাদেশে স্কুল, আশ্রয়কেন্দ্র স্থাপন করেছে সৌদি আরব

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ১৬:৫০

সৌদি অর্থায়নে বাংলাদেশের বরগুনার আমতলীতে নির্মিত স্কুল ও আশ্রয়কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

 

কিং আবদুল্লাহ ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের ( কেএআইএইচএফ) সদস্য সৌদি যুবরাজ বদর বিন আবদুল্লাহ বরগুনার আমতলীর বাসিন্দাদের সুবিধার জন্য এই সেবা শুরু করেছেন।

 

গত মঙ্গলবার রাতে সৌদি যুবরাজ উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেয়াকালে যারা এই প্রজেক্টের কাজ করেছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। এসময় তিনি প্রয়াত বাদশা আবদুল্লাহর জন্যও দোয়া প্রার্থণা করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখেন।

 

সৌদি যুবরাজ বলেছেন,যতোদূর সম্ভব কেএআইএইচএফ তার প্রয়াত বাবার উদ্যোগ নেয়া মানবিক কাজগুলো করে যাবে। বাদশা আবদুল্লাহ জাতি,বর্ণ, জাতীয়তা ও ধর্মমত নির্বিশেষ অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তিনি মানুষের মধ্যে সংলাপকে উত্সাহিত করেছেন।

 

তিনি বলেন, বাদশা আবদুল্লাহ শিক্ষা, মেধাবী সহযোগীদের সহায়তা, স্বাস্থ্য সেবা, আবাসন ও অক্ষম ব্যক্তিদের সহায়তায় কাজ করেছেন।

 

এছাড়াও স্কুল ও বিশ্ববিদ্যালয়ে কুরআন ও ইসলামি আইন শিক্ষাদানের জন্য প্রজেক্ট চালু করেছেন।দেশের মানুষের জন্য জরুরি বিধানও রয়েছে।

 

অনুষ্ঠানে কেএআইএইচএফের প্রধান নির্বাহী কর্মকর্তা যুবরাজ তুর্কি বিন আবদুল্লাহ, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের প্রধান আহমেদ মোহম্মদ আলি, বাংলাদেশে নিযুক্ত সৌদি অ্যাম্বাসেডর আবদুল্লাহ আল মৌতাইরি ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।-এমএসএন নিউজ।