সুখে থাকুক নাদিয়া : শিমুল

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ২০:০৩
কোন রকম গুঞ্জন ছাড়াই বৃহস্পতিবার হুট করেই নাঈমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাদিয়া। এটি ছিল নাদিয়ার দ্বিতীয় বিয়ে। এর আগে অভিনেতা শিমুলের সঙ্গে ২০০৮ সালের ২৮ ডিসেম্বর প্রথম বিয়ে হয় তার। কিন্তু দাম্পত্য জীবনের পাঁচ বছরের মধ্যেই ভেঙে যায় শিমুল-নাদিয়ার সংসার। আর তাদের বিয়ে ভাঙ্গার কারণও ছিল নাদিয়ার ইচ্ছে। তারপর বেশ কয়েক বছর একাই সময় পার করেন নাদিয়া।
 
IMG0
 
শিমুল-নাদিয়ার সংসার ভেঙ্গেছে কিন্তু ভালবাসা কমেনি শিমুলের। আর সেই জায়গা থেকেই শিমুল হয়ত এখনও নাদিয়াকে ভাল থাকার দোয়াই করেছেন। এবিষয়ে শিমুল বলেন, আমি শেষ পর্যন্ত চেষ্টা করেছিলাম নাদিয়ার সাথে আমার সংসার টিকিয়ে রাখার জন্য। কিন্তু নাদিয়া হয়ত আমার সাথে সুখি ছিল না তাই আমাদের বিচ্ছেদ হয়েছে।' শিমুল আরও বলেন, 'নাঈম আমার খুব কাছের ছোট ভাই ছিল। সেক্ষেত্রে নাদিয়া নাঈমকে বিয়ে করে ভালই করেছে। নাঈম খুব ভাল একটি ছেলে।নাদিয়ার প্রতি আমার কোন অভিযোগ নেই। আমি নাদিয়ার জন্য দোয়া করি। সুখে থাকুক নাদিয়া।'