শাহরুখ খানকে টপকে এগিয়ে আছেন মোদী

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ১৯:১০
চলচ্চিত্রে কিং খানের কোন প্রতিদ্বন্দ্বী না থাকলেও টুইটারে তার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি টুইটারে ফলোয়ারের সংখ্যায় শাহরুখ খানকে টপকে গেলেন তিনি।
 
তবে ফলোয়ারের সংখ্যার খুব বেশি ব্যবধান না থাকলেও প্রতিযোগিতায় এগিয়ে আছেন নরেন্দ্র মোদী। আজ পর্যন্ত টুইটারে মোদীর ফলোয়ারের সংখ্যা সতেরো কোটি তিন লক্ষ বিরাশি হাজার সাতশো চুরাশি। আর শাহরুখের সতেরো কোটি তিন লক্ষ বাষট্টি হাজার পাঁচশো পাঁচ। আর টুইটারে এক নম্বর শাহেনশার ফলোয়ারের সংখ্যা উনিশ কোটি ছুঁইছুঁই।