বলিউড সেন্সরে আটকে গেল বিতর্কিত চলচ্চিত্র উদগান্ডু। মূলত অশ্লীলতার কারনেই ভারতীয় সেন্সর বোর্ড। তবে বলিউড সেন্সর থেকে বাদ পড়লেও ৬০ টি দেশে একযুগে মুক্তি পেবে বলে জানান চলচ্চিত্রটির পরিচালক অপর্না রায়।
চলচ্চিত্রটিতে ব্যাবহৃত অশ্লীল সংলাপ, অশ্লীল দৃশ্য যা অল্প বয়সি ছেলে-মেয়েদের উপর বিরুপ প্রভাব পরতে পারে এমন কারণ দেখিয়ে ভারতীয় সেন্সর বোর্ড চলচ্চিত্রটি বাতিল ঘোষণা করে। ভারতে বর্তমান নিয়মে কোনো সিনেমার ডিজিটাল রিলিজের জন্য সেন্সর সার্টিফিকেট আবশ্যক। সেই কারণে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো হলেও দেখা যাবে না নির্মিত দেশ ভারতেই। এই অবস্থায় পরিচালক অর্পনের পাশে দাঁড়িয়েছে মুম্বাই ও কলকাতার একাধিক প্রযোজনা সংস্থা। এই মুহূর্তে চলচ্চিত্রটি অনলাইন রিলিজ করানো নিয়ে তৎপরতা চালাচ্ছেন পরিচালক সহ গোটা টিম।
