সরকার ‘টোকাই’ দিয়ে আরেকটি বিএনপি সাজিয়ে রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় দখলের ‘ষড়যন্ত্র’ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
রবিবার বিকালে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘কিছুদিন আগেও পার্টি অফিস হামলা করার জন্য কিছু নিকৃষ্ট, অপকৃষ্ট, টোকাই দিয়ে আরেকটি বিএনপি সাজিয়ে কয়েকজন লোক পাঠিয়েছিল। রবিবারও পার্টির অফিস দখল করা হবে, আক্রমণ করা হবে- এ ধরনের কথা-বার্তা আমরা শুনছিলাম। বিকালে তারা বিএনপি কার্যালয়ে ঢোকার চেষ্টা করে।’
তিনি অভিযোগ করেন, এটি এই সরকারের একটি হীন কৌশল, হীন অপকর্ম। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
