বলিউডে অভিনয় করবেন শচিন

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ১৯:৪৩
এবার চলচ্চিত্রের মাঠে ছক্কা হাঁকাবেন লিটিল মাস্টার খ্যাত ক্রিকেটার শচিন টেন্ডুলকার। আর তার বায়োপিকে অভিনয় করবেন তিনি নিজেই।
 
বি-টাউনে মহেন্দ্র সিং ধোনীকে নিয়ে চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে এমন গুঞ্জন পুরনো হবার পর এবার শচিনকে নিয়ে ছড়াচ্ছে নতুন গুঞ্জন। তবে মহেন্দ্র সিংহ ধোনি থেকে শুরু করে মহম্মদ আজহারউদ্দিন পর্যন্ত ক্রিকেটার নিয়ে মুক্তিপ্রাপ্ত ফিল্মের সংখ্যা ক্রমশ বাড়ছে বলিউডে। সেই ধারাবাহিকতায় এবার নির্মাণ হতে যাচ্ছে শচিন টেন্ডুলকারে বায়োপিক। আর এই ইঙ্গিতটি দিয়েছেন শচিন নিজেই। এ বিষয়ে শচিন জানান, তিনি নিজেই রুপালি পর্দায় আসতে চলেছেন। ছবির কাজও নাকি গত বছর থেকে শুরু হয়ে গিয়েছে। শচিন নিয়ে বায়োপিকের প্রযোজনা করছে মুম্বাইয়ের সংস্থা ‘২০০ নট আউট’।