শুটিংয়ে গুরুতর আহত হৃতিক

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ২১:২০
বলিউডের জনপ্রিয় নায়ক হৃতিক রোশন নতুন বছরটি শুরু করেছেন প্রতিকূলতার মধ্য দিয়ে। সম্প্রতি আশুতোষ গোয়ারিকরের পরবর্তী ছবি 'মহে়ঞ্জোদাড়োর' শুটিংয়ে গোড়ালি এবং লিগামেন্টে গুরুতর আঘাত পান হৃতিক। মূলত বডি ডবল ছাড়াই অ্যাকশন স্টান্টটি করতে আঘাত পান তিনি।
 
এবিষয়ে চিকিৎসকের পরামর্শে অন্তত সপ্তাহ দু’য়েক সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে। এর আগেও শুটিংয়ে চোট পেয়েছেন হৃতিক। ‘ধুম-২’ এবং ‘ব্যাং ব্যাং’ ছবির শুটিংয়ে গুরুতর চোট পান তিনি। ধুমের শুটিংয়ে হাঁটুতে চোট পান তিনি। ব্যাং ব্যাং-এর শুটিংয়ে অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় মাথায় গুরুতর আঘাত পান হৃতিক। এর জন্য অস্ত্রোপচারও করতে হয় তার মাথায়।