ধূমপান যে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক এই কথাটি সম্ভবত সবাই জানে। সিগারেটের প্যাকেট থেকে শুরু করে বিভিন্নভাবে বিজ্ঞাপন দিয়ে ধূমপানের ক্ষতিকারক দিক তুলে ধরা হচ্ছে।
কিন্তু এতো কিছুর পরও ইংলান্ডের রাস্তায় প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেছে একটি দোয়েল পাখিকে। ম্যাানচেস্টারের রাস্তার পাশের একটি দেয়ালের উপর বসে বেশ আয়েশ করে ঠোঁটে সিগারেট ধরে রেখেছে পাখিটি। ছবিটি টুইট করার পর থেকে এখন পর্যন্ত হাজার বারের রিটুইট করেছেন লোকজন।
‘উইলম্যাকহোয়েব্যাগ’ নামের এক ব্যক্তি তার টুইটার একাউন্টে ছবিটি পোস্ট করার পর অনেকেই ছবিটি নিয়ে মন্তব্য করেছেন। পাখির ঠোঁটে সিগারেট দেখে অনেকেই চমত্কৃত হয়েছেন। একেবারে মানুষের মতোই ঠোঁটে সিগারেট নিয়ে বসে রয়েছে পাখিটি। তবে কেউ কেউ ছবিটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।-ইউপিআই
