নওয়াজউদ্দিনের বিরুদ্ধে তরুণীকে হেনস্থার অভিযোগ

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ০৯:০৭
এক তরুণীকে শারীরিকভাবে হেনস্থার অভিযোগ উঠল বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে। পার্কিং নিয়ে বচসার জেরে ওই তরুণীকে মারধর ও হেনস্থার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। 
 
মুম্বাইয়ের একটি পুলিশ স্টেশনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
 
অভিযোগকারীর মা জানিয়েছেন, বছর খানেক আগে ওই আবাসনে একটি ফ্ল্যাট কেনেন তিনি। সেখানে একটি দেওয়াল তুলে নিজের পার্কিংয়ের জায়গা করে নেন তিনি। এই পার্কিং নিয়ে তাঁর সঙ্গে অন্যান্য বাসিন্দাদের ঝামেলা শুরু হয়। আবাসনের বাসিন্দারা বহুবার জায়গাটি ছেড়ে দিতে বললেও তিনি তা শোনেননি বলে দাবি। বহুবার তাঁকে নোটিশও পাঠানো হয়। এদিনও তাঁকে নোটিশ পাঠাতে গেলে তিনি তা নিতে অস্বীকার করেন। তখন ওই তরুণী সেই ছবি তুলতে গিয়েছিলেন।

দলবল নিয়ে সেই সময় নওয়াজ তাঁকে মারধর করেন বলে অভিযোগ। তরুণীর মায়ের অভিযোগ, নওয়াজ তাঁকে শারীরিকভাবে হেনস্থা করেন ও মারধরও করেন। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।