ইরাকের রাজধানী বাগদাদেও দক্ষিণাঞ্চল থেকে তিন মার্কিন নাগরিক অপহৃত হয়েছে। সেখানে দেশটির দূতাবাস এই খবর নিশ্চিত করেছে।
বিবিসি নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে তিন জন মার্কিন নাগরিক ও একজন ইরাকি দোভাষী অপহৃত হয়েছেন। ইরাকের রাজধানী বাগদাদেও দক্ষিণাঞ্চল থেকে অপহৃত হয়েছেন তারা। তবে মার্কিন দূতাবাস নিশ্চিত করেনি কতজন অপহরণ হয়েছে তবে জানিয়েছে তিনজন কন্ট্রাক্টর নিখোঁজ রয়েছেন। মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, আমরা ইরাকি কর্তৃপক্ষর সঙ্গে মিলে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে চেষ্টা করছি। বিবিসি।
