পৃথিবীর ১ শতাংশ ধনী মানুষের সম্পদের পরিমাণ এখন বাকি ৯৯ শতাংশ মানুষের সম্মিলিত সম্পদের চেয়ে বেশি। অক্সফামের বরাত দিয়ে এই কথা জানিয়েছে বিবিসি ।
ক্রেডিট সুইসের উপর ভিত্তি করের এই পরিসংখ্যান দাড় করিয়েছে ব্রিটিশ দাতব্য সংস্থাটি। বিশ্বজুড়ে অসমতা দুর করতে কাজ করছে এই সংস্থাটি। অক্সফাম আরো হিসেব করে দেখিয়েছে সবচেয়ে ধনী ৬২ জন মানুষের সম্পদের পরিমাণ পৃথিবীর দরিদ্র জনসংখ্যার অর্ধেকের সম্মিলিত সম্পদেও পরিমাণের চেয়েও বেশি।
অক্সফামের হিসেব অনুযায়ী ৬৮ হাজার ৮০০ ডলারের মালিক হলে ধনী ১০ শতাংশের মধ্যে প্রবেশ করা যায়। আর ৭ লক্ষ ৬০ হাজার ডলারের বেশি সম্পদের মালিককে ধনী ১ শতাংশের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এই পরিসংখ্যান অনেক বেশি সাধারণীকরণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। অক্সফামের প্রতিবেদনে বলা হয়, আমরা সবার জন্য কল্যাণকর অর্থনীতির বদলে ভবিষ্যতের জন্য এমন এক অর্থনীতি তৈরি করে দিয়ে যাচ্ছি যা ১ শতাংশ মানুষের জন্য কাজ করবে। বিবিসি।
