বলা হয়ে থাকে, একজন মানুষের মতো দেখতে ছয়জন ব্যক্তি পৃথিবীতে আছে। আর একথা বোধহয় হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওয়ের জন্য সত্যি হচ্ছে।
সোমবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এক সুইডিশ বার কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। ছবিটির বিশেষত্ব হলো যার ছবি পোস্ট করা হয়েছে তিনি দেখতে ডিক্যাপ্রিওর মতো। তিনি রাশিয়ার নাগরিক। পেশায় একজন পুলিশ কর্মকর্তা। রাশিয়ার একটি নিউজ ওয়েবসাইট টুইটারে ঐ ব্যক্তির একটি ছবি প্রকাশ করেছে।
এর আগেও ডিক্যাপ্রিওর মতো দেখতে আরো একজনকে পাওয়া গিয়েছিল। ২১ বছর বয়সী কনরাড অ্যানিরুড নামের ঐ যুবক ডিক্যাপ্রিওর ‘টাইটানিক’ ও ‘রোমিও জুলিয়েট’ ছবির সময়কালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়েছিলেন।
তারকার মতো দেখতে হওয়ায় রাশিয়ান লিওনার্দোকে হয়তো বেশ অসুবিধায়ও পড়তে হতে পারে। কেননা, এর আগে কোনরাড এধরনের সমস্যায় ভুগেছেন। তিনি জানিয়েছে, এই গ্রীষ্মে আমি যখন ইতালিতে ছিলাম তখন খুব অস্বস্তিতে পড়েছিলাম। মানুষ আমাকে দেখে লিও বলে চিত্কার করছিলো। আমার সঙ্গে ছবিও তুলতে চেয়েছিল। আমি এরকম অবস্থায় খুব কমই পড়েছি।
ডিক্যাপ্রিওর মতো দেখতে দুইজনকে তো পাওয়া গেল। এবার অপেক্ষা আরো চারজনকে কবে খুঁজে পাওয়া যায়!
