সরকারি চাকরিতে নিয়োজিত মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়সসীমা বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেয়নি মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহম্মদ শফিউল আলম এই তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, এই সরকারই মুক্তিযোদ্ধাদের বয়স ৫৭ থেকে বাড়িয়ে ৬০ বছর করেছে। বয়স বাড়ানোর বিষয়টি আর মন্ত্রিসভায় বিবেচিত হয়নি।
সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মুক্তিযোদ্ধা গণকর্মচারীদের অবসরের বয়স ৬৫ বছর করা বিষয়ক একটি প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপনের নির্দেশ দেয়। মন্ত্রিসভায় প্রস্তাবটি উত্থাপন করা হলে এতে অনুমোদন দেয়া হয়নি।
