মধুচন্দ্রিমায় ক্রিকেটের জন্য একদিন উত্সর্গ

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ১৪:০৫
 
অস্ট্রেলিয়ার মেলবোর্নের মধুচন্দ্রিমায় গিয়েছিলেন ভারতের এক নব দম্পতি। ঘোরাঘুরি কিংবা একান্ত সময় কাটানো বাদ দিয়ে পুরো একটা দিন বরাদ্দ রেখেছিলেন ক্রিকেট ম্যাচের জন্য। কেননা, সেখানে চলছিল অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার ক্রিকেট সিরিজ।
 
ক্রিকেট মাঠে জায়ান্ট স্ক্রিনে দেখা গিয়েছিল তাদের। সবচেয়ে যে জিনিসটি বেশি আকর্ষণ করেছে সেটি ছিল তাদের হাতে লেখা প্ল্যাকার্ড। সেখানে লেখা ছিল, আমাদের মধুচন্দ্রিমার পুরো একটি দিন ভারত দলের জন্য বরাদ্দ। আমাদের একটা জয় উপহার দাও।
 
তবে শেষ রক্ষা হয়নি। দম্পতি ভারতের জয়ের আশা নিয়ে মাঠে এলেও ফিরেছেন হারের হতাশা নিয়ে।
 
রবিবার পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় ভারত। এই হারের সঙ্গে সঙ্গে সিরিজ ৩-০ এগিয়ে গেছে স্বাগতিকরা। খবর: জি-নিউজ।