হোমনায় অবৈধ গ্যাস সংযোগ অপসারণ শুরু

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ১৭:১১
কুমিল্লার হোমনা উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ অপসারণ শুরু করেছে বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের কর্মকর্তারা।
 
সোমবার প্রথম দিনে উপজেলার ভংগারচর গ্রাম থেকে এ অভিযান শুরু হয়।
 
অভিযানে নেতৃত্বদানকারী বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেড গৌরিপুর অফিসের ইনচার্জ কোমল চন্দ্র ঘোষ জানান, এটি একটি চলমান প্রক্রিয়া। অবৈধ সংযোগ যেখানেই থাকুক না কেন পর্যায়ক্রমে সবই অপসারণ করা হবে।
 
তিনি আরো জানান, এরই মধ্যে ভংগারচর গ্রামের অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।