নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের দুটি গ্রামে কয়েকদিনে জল বসন্ত (চিকেন ফক্স) রোগে পাঁচজন মারা গেছে।
এই রোগে আর কোনো মৃত্যু না ঘটলেও আশপাশের আরো সাতটি গ্রামে ছড়িয়ে পড়েছে। ৪৫ জনের মত লোক আক্রান্ত হয়েছে।
রবিবার রাতে নেত্রকোনার সিভিল সার্জন ডা. বিজন কান্তি সরকার এ তথ্য নিশ্চিত করেন।
ডা. বিজন কান্তি সরকার জানান, ঢাকার মহাখালি রোগ নির্ণয় প্রতিষ্ঠান আইডিসিআর এবং আইসিডিডিআরবির সমন্বয়ে গঠিত পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গত দুইদিনে নেত্রকোনার কলমাকান্দায় গিয়ে রোগের জীবানু নিয়ে গবেষণাগারে পরীক্ষার পর রোগটি জল বসন্ত বলে নিশ্চিত হয়েছে।
তিনি আরো জানান, আক্রান্ত রোগীর শরীর থেকে রক্ত ও ক্ষত স্থান থেকে চামড়াসহ নানান আলামত সংগ্রহ করে মহ্খালি নিয়ে গিয়ে পরীক্ষা চালানো হয়।
ডা. বিজন কান্তি সরকার জানান, আক্রান্ত এলাকাসহ আশপাশের সকল গ্রামের লোকদের সতর্ক করা হয়েছে। তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি নজর দিতে বলা হয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম কাজ করছে।
