রাষ্ট্রপতির সঙ্গে নৌ ও বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ১৮:২৪
 
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌবাহিনীর প্রধান এডমিরাল এম ফরিদ হাবীব এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার। সদ্য পদোন্নতি পাওয়া এই দুই বাহিনী প্রধান সোমবার বিকালে বঙ্গভবনে যান বলে জনিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
 
তিনি বলেন, ‘সাক্ষাতের সময় রাষ্ট্রপতি পদোন্নতি পাওয়ায় নৌ-বাহিনী ও বিমান বাহিনী প্রধানকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতি এ সময় বলেন, এই পদোন্নতির ফলে অন্যান্য দেশের বাহিনীর সঙ্গে বাংলাদেশের নৌ ও বিমানবাহিনীর সামঞ্জস্য এসেছে।’