সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
সোমবার মামলাটিতে প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তা দাখিল না হওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ ইউনুস খান নতুন এই তারিখ ধার্য করেন।
এর আগে মামলাটিতে গ্রেফতার হয়েছেন নিহত রুনির কথিত বন্ধু তানভীর রহমান, বাড়ির সিকিউরিটি গার্ড এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। আসামিদের মধ্যে তানভীর জামিনে আছেন।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন এ সাংবাদিক দম্পতি।
