সংবাদ সম্মেলন ডেকেছেন এরশাদ

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ১১:৪১
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় এই সম্মেলন ডাকা হয়েছে বলে জানা গেছে। 
 
মঙ্গলবার বেলা ২টায় পার্টির বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলীয় সূত্রে মঙ্গলবার সকালে এ তথ্য জানা গেছে। 
 
রবিবার রংপুরে কর্মী সম্মেলনে জিএম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান ঘোষণা করায় দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে  রওশনপন্থীরা  উত্তেজিত হয়ে কিছুক্ষণ পরেই তারা রওশন এরশাদকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন।