বাবলুর পরিবর্তে জাপার নতুন মহাসচিব রুহুল আমিন

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ১৬:৩২
 
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব পদ থেকে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে অব্যাহতি দিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মোহম্মদ এরশাদ। একই সঙ্গে এবিএম রুহুল আমিন হাওলাদারকে নতুন মহাসচিব ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটায় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। 
 
এইচ এম এরশাদ বলেন, নেতাকর্মীদের সম্মতিতে পরবর্তীতে দলের দায়িত্ব নিতে প্রস্তুত করার জন্যই জিএম কাদেরকে কো-চেয়ারম্যান করা হয়েছে। দলীয় গঠনতন্ত্রে ঐ পদ না থাকলেও আগামী সম্মেলনে বিষয়টির সুরাহা করে ফেলা হবে।
 
তিনি বলেন, রওশন এরশাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন। তিনি সেটা হতে পারেন না। দলের চেয়ারম্যান হিসেবে সভাপতিম্ললীর বৈঠক কেবল আমিই ডাকতে পারি, অন্য কেউ নয়। তাই যে বৈঠকে রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার কথা বলা হয়েছে, তা কোনো সভাপতিম্ললীর বৈঠক ছিল না।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের, নতুন মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দীন আহমেদ মিলন, ফয়সাল চিশতী প্রমুখ।