প্যারিসে ডায়ানার স্মৃতিবিজড়িত রিজ হোটেলে আগুন

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ১৬:৪৪
প্যারিসের বিখ্যাত পাঁচ তারকা রিজ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই হোটেলটিতেই প্রিন্সেস ডায়ানা তার জীবনের শেষ রাত কাটিয়েছিলেন। ১৯৯৭ সালের ৩১ ডিসেম্বর রিজ হোটেল থেকে বের হয়ে রহস্যময় এক সড়ক দুর্ঘটনায় ডায়ানা নিহত হয়েছিলেন।
 
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টায় হোটেলের সবচেয়ে ওপরের তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হোটেলটি সংস্কারের কাজ চলায় সেখানে কোনো অতিথি ছিলেন না। সূত্র: বিবিসি