দৈনিক ইত্তেফাকের ৬৩ বছরে পদার্পণ উপলক্ষে প্রীতি সম্মিলন

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ১৯:৫০
 
দেশের ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক ইত্তেফাকের ৬৩ বছরে পদার্পণ উপলক্ষে রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে এক প্রীতি সম্মিলনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিতব্য এই সম্মিলনে উপস্থিত থাকবেন মন্ত্রী, রাজনীতিবিদ, সংসদ সদস্য, বুদ্ধিজীবী, শিক্ষক, সচিব, ব্যবসায়ী, সাংবাদিক, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বরেণ্য ব্যক্তিরা।
 
অনুষ্ঠানে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখবেন দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন। সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই প্রীতি সম্মিলন শুরু হবে।