দক্ষিণ কোরিয়া উচ্ছৃঙ্খল বিমান যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এভিয়েশন আইন কঠোর করেছে। তথাকথিত ‘নাট রেজ’ বা বাদাম নিয়ে উন্মাদনা সংক্রান্ত একটি কেলেঙ্কারির ঘটনার পর আইনটি কঠোর করেছে দেশটি। এ ঘটনায় দেশটির শীর্ষ বিমান নির্বাহীর জেল পর্যন্ত হয়েছিল।
ট্রান্সপোর্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থের কথা বিবেচনা করেই পূর্বের আইনকে সংস্কার করেই এই ব্যবস্থা নেয়া হয়েছে। নতুন এই আইনে কেউ পাইলটকে বিরক্ত করলে তাকে পাঁচ বছরের জেল অথবা ৪১ হাজার ২০০ ডলার জরিমানার মুখোমুখি হতে হবে। এর আগে এতে কোনো জেল ছিল না। তখন শুধু জরিমানার বিধান ছিল।
গত বছর ফেব্রুয়ারিতে কোরিয়ান এয়ারলাইন্সের ভাইস প্রেসিডেন্ট হিদার চু অসদাচরণের কারণে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি সেসময়ে এক ফ্লাইট অ্যাটেনডেন্টের ম্যাকাডেমিয়া বাদাম পরিবেশন করা নিয়ে চরম ক্ষেপে গিয়েছিলেন। তার আর একটা পরিচয় হচ্ছে তিনি ওই এয়ারলাইনের চেয়ারম্যানের কন্যা। তিনি তার ক্ষমতার অপব্যবহার করে বিমানটিকে নিউইয়র্কে অবতরণ করাতে বাধ্য করেছিলেন। সূত্র: বিবিসি
