বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ২১:২৭
বাগেরহাটে মঙ্গলবার বিকেলে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছে। নিহত সাব্বির (০৪) কচুয়া উপজেলার আলীপুর গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে ও আবু মুসা (৩২) খুলনা জেলার  দাকোপ থানার  পারজয়নগর গ্রামের আ. হাকিম গাজীর ছেলে।
 
মঙ্গলবার বাগেরহাট সদর উপজেলার বাদামতলা এলাকায় পিরোজপুর থেকে খুলনাগামী যাত্রীবাহী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশু সাব্বির মারা যান।
থানা পুলিশ জানায়, বিকালে শিশু সাব্বির বাবার সঙ্গে বাদাতলা মোড়ে দাঁড়িয়ে ছিল। এসময় পিরোজপুর থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসতালে পাঠিয়েছে।
 
অন্যদিকে বাগেরহাটের চুলকাঠি এলাকায়  ট্রাক চাপায় মাদরাসা শিক্ষক মাওলানা আবু মুসা (৩২) নিহত হয়েছেন।
থানা পুলিশ জানায়,  তিনি বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজার এলাকার ভট্ট কনকপুর মদিনাতুল উলুম মাদরাসার সহকারী মৌলভী শিক্ষক ছিলেন। তিনি উপজেলার সৈয়দপুর গ্রামে শশুর বাড়ি থেকে শিক্ষাকতা করতেন।