নিজের অতীত নিয়ে গর্বিত সানি লিওন

আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ০৯:০৪
সম্প্রতি ভারতীয় টেলিভিশনের একটা অনুষ্ঠানে সাবেক পর্ন তারকা সানি লিওনের অতীত নিয়ে কাঁটাছেড়া করা হয়। তবে ঠাণ্ডা মাথায় সেইসব সামলানোর পরে তিনি জানিয়েছেন তাকে যতই কাঁটাছেড়া করা হোক রাগের মাথায় কোনো সাক্ষাৎকার ছেড়ে চলে যাবেন না।
 
ভারতীয় টেলিভিশন সিএনএন আইবিএন এর ভুপেন্দ্র চৌবের অনুষ্ঠানে তাকে বেশ অস্বস্তিকর প্রশ্ন করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে পর্নস্টার হিসেবে কাজ করা সানিকে প্রশ্ন করা হয়, নিজের অতীত নিয়ে তিনি গর্বিত কী না? এবং কোন ধরণের মানুষ পর্নস্টার হবার ইচ্ছা পোষণ করে? এসব বিষয়ের উত্তর সানি খুব ঠাণ্ডা মাথায় দিয়ে বলেন, তার অতীতের জন্যই এখন বর্তমান অবস্থানে তিনি আছেন এবং এইজন্য তিনি গর্বিত। ঠাণ্ডা মাথায় এই আক্রমণাত্মক প্রশ্নের জবাব দিয়ে বলিউডের সমর্থনতো পেয়েছেনই। আর সানি ভালো করেই জানেন এই ধরণের প্রশ্নের মুখোমুখি আরো হতে হবে।  বোম্বে টাইমকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, এই ধরণের প্রশ্নগুলো আরো আসবে। এটা আমার নিজের জীবনেরই অংশ। আমি কখনো কোনো সাক্ষাৎকার ছেড়ে চলে যাবো না। আমি আমার সমস্যাগুলো সামনে থেকে মুখোমুখি হবো। 
 
ওই সাক্ষাতকার সম্পর্কে বলেন, আমি তার শো আগে দেখিনি তাই জানতাম না সে কী ধরণের প্রশ্ন করতে যাচ্ছে।  কিন্তু আমি তার সম্পর্কে খারাপ কিছু বলবো না। মানুষের অনেক বেশি কৌতূহল। সবারই নিজস্ব ধরণ ও সংবেদনশীলতা রয়েছে। আমি আমার সিদ্ধান্তগুলো স্বাধীনভাবে নিয়েছি। হয়তো সেগুলি গতানুগতিক নয়। তাই আমাকে এই প্রশ্নগুলো নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে উত্তর দিতে হবে। আমি কখনো পিছু হটিনি। আপনাকে মুখে হাসি নিয়ে আগে বাড়তে হবে। টাইমস অব ইন্ডিয়া।