মুক্তাগাছায় ছাত্রদলের আহ্বায়ক গ্রেফতার

আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১২:৫১
ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী রিপনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 
 
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মুক্তাগাছা থানার এস আই খাইরুল ইসলামের নেতৃত্বে কুমারগাতা ইউনিয়নের সত্রাশিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। 
 
মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করিম জানান, কাজী রিপনের বিরুদ্ধে ২টি জি আর মামলার ওয়ারেন্ট রয়েছে।