সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে সমিতির সভাপতি অ্যাডকোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, 'সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক অবসর যাওয়ার ১৬ মাস পর তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় লেখেছিলেন। ওই রায়ের কোনো ভিত্তি নেই। বর্তমান প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, অবসরে যাওয়া কোনো বিচারক রায় লেখা আইন ও সংবিধান পরিপন্থী।'
খন্দকার মাহবুব হোসেন বলেন, 'খায়রুল হকের অবৈধ রায়ের পরিপ্রেক্ষিতে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার মুছে ফেলা হয়। তাই তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের করে সুষ্ঠু নির্বাচনের মধ্য নিয়ে বিরাজমান পরিস্থিতি দূর করার আহ্বান জানাচ্ছি।'
