বলিউডে যদি সানি লিওনের জীবন নিয়ে ছবি তৈরি হয় তবে নাম ভূমিকায় অভিনয় করতে হবে বিদ্যা বালানকে। বক্স অফিস ক্যাপসুল নামের এক টিভি অনুষ্ঠানে নিজের এই গোপন ইচ্ছের কথা জানিয়েছেন সাবেক পর্নস্টার।
বলিউড লাইফ জানিয়েছে, ‘মাস্তিজাদে’ ছবির প্রচারণার জন্য বক্স অফিস ক্যাপসুল অনুষ্ঠানে উপস্থিত হন সানি। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, তার জীবন নিয়ে ছবি হলে নাম ভূমিকায় কে অভিনয় করবেন। উত্তরে সানি বিদ্যা বালানের নাম উল্লেখ করেন।
করেনজিৎ কাউর ভোরা থেকে সানি লিওন হয়ে উঠার গল্পটা নানা নাটকীয়তা ভরা। এই গল্পে আছে প্রান্তিকতা থেকে নীল দুনিয়ায় প্রতিষ্ঠার লড়াই, যা কৌতূহল, গসিপ, বিতর্কে ভরপুর। আর এমন এক গল্পে ‘ডার্টি পিকচার’ তারকা বিদ্যার মতো তুখোড় অভিনেত্রীরই প্রয়োজন।
