কুমিল্লায় বোমা ও শেল উদ্ধার

আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১৫:২২
 
কুমিল্লায় তিনটি বোমা ও একটি শেল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টায় দিকে নগরীর নূরপুর চৌমুহনী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।
 
ডিবি’র এসআই মো. সহিদুল ইসলাম জানান, নগরীর নূরপুর চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ঐ এলাকার একটি কালভার্টের পাশে পরিত্যক্ত একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগে তল্লাশি করে একসঙ্গে ঝালাইকৃত শক্তিশালী তিনটি বোমা এবং প্রায় একশো গজ দূরে একটি শেল পাওয়া যায়। এগুলো কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
 
তিনি আরো জানান, উদ্ধারকৃত বোমা ও শেল কুমিল্লা সেনানিবাস থেকে বিস্ফোরক বিশেষজ্ঞের মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে।