ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১৫:১৭
ঠাকুরগাঁওয়ে সড়ক দুঘর্টনায় সাদেক (৫৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বেলা ১২ টার দিকে বরুনাগাঁও-ফাড়াবাড়ি সড়কের এই দুঘর্টনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও বরুনাগাঁওয়ে ট্রাক্টরের ধাক্কায় সাদেক (৫৭) নামের এক মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে ধাক্কা দিয়ে একটি ইটবাহী ট্রাক্টর পালিয়ে যায়। কাপড় ব্যবসায়ী সাদেকের তাৎক্ষণিকভাবেই ঘটনাস্থলে মারা যান। পরে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 
 
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।