প্যারিসে হামলাকারী দুই জন ইরাকের নাগরিক: আইএস

আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১৯:২৩
প্যারিসে সন্ত্রাসবাদী হামলায় দুই জন ইরাকি নাগরিক যুক্ত ছিলেন বলে দাবি করেছে ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গি সংগঠনটির 'ডাবিক' ম্যাগাজিনের সর্বশেষ সংখ্যায় এই দাবি করা হয়েছ।
 
হামলাকারী নয় জনের সম্পর্কে তথ্য প্রকাশ করেছে ফরাসী কর্মকর্তারা। তবে 'স্টেট দি ফ্রান্স'-এ বোমাহামলাকারী দুজনের জাতীয়তা নিয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। ১৩ নভেম্বরের ওই হামলায় যুক্ত দুই জন এখনো পলাতক রয়েছেন।
 
ইংরেজিতে ছাপানো ম্যাগাজিনটিতে নয় হামলাকারীকে সেনাবাহিনীর পোষাকে দেখা যাচ্ছে। ছবিটির ব্যাকগ্রাউন্ডে রয়েছে প্যারিস হামলার একটি দৃশ্য। সূত্র: বিবিসি