ব্রিটেনে শরণার্থীদের বাড়ির দরজার রং বদলানো সিদ্ধান্ত নেয়া হয়েছে। যে বাড়িগুলোতে শরণার্থীরা থাকেন সেগুলোর প্রায় সবগুলোর দরজাই লাল রং করা। এর ফলে তারা সহজেই চিহ্নিত হচ্ছেন ও বর্ণবাদী আচরণের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
অনেক শরণার্থীই অভিযোগ করেছেন, তাদের বাড়ি লক্ষ্য করে ডিম ও পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। দরজার রং লাল হওয়ায় সহজেই তাদেরকে চিহ্নিত করতে পারছে উগ্র ডানপন্থীরা। ব্রিটেনের অভিবাসনমন্ত্রী এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
অভিবাসীদের দরজার রং নিয়ে কোন বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন, বাড়িগুলোর ঠিকাদারি প্রতিষ্ঠান। শিগগির এই রং পরিবর্তন করে দেয়ার ঘোষণা দিয়েছেন তারা। সূত্র: বিবিসি
