প্রধানমন্ত্রীর অপেক্ষায় সিলেট

আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ১২:০১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার কয়েক ঘন্টার সফরে সিলেট আসছেন। সকাল ১০টা ৫০ মিনিটে বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে তার।
 
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সিলেটে বিরাজ করছে উৎসবের আমেজ। তাকে বরণে প্রস্তুত সিলেট। সম্পন্ন হয়েছে সব আয়োজন।