সানি লিওনের সঙ্গে অভিনয় করতে চান আমির

আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ০৯:১০
সাবেক পর্ন তারকা সানি লিওনের সঙ্গে সিনেমা করার ইচ্ছা পোষণ করেছেন বলিউড সুপারস্টার আমির খান। ভারতীয় একটি টেলিভিশন শোতে সানি তার সঙ্গে অভিনয়ের ইচ্ছা পোষণ করার পরে তিনি এই কথা বলেন।
 
সিএনএন আইবিএন এর উপস্থাপক ভূপেন্দ্র চৌবে খুব দৃষ্টিকটুভাবে সানির অতীত নিয়ে তাকে আক্রমণ করেন। তাকে এক পর্যায়ে এই প্রশ্নও করা হয় সানির কী মনে হয় যে আমির খানের মতো সুপারস্টাররা তার বিপরীতে অভিনয় করবেন? সানি তখন আমির খানের সঙ্গে অভিনয়ের ইচ্ছা পোষণ করেন। ওই বিতর্কিত ইন্টারভিউয়ের পরে পুরো বলিউডবাসী সানিকে সমর্থ। আমিরও টুইটারে দেয়া এক পোস্টে বলেন, সানি আমি তোমার সঙ্গে কাজ করতে পারলে আমি অনেক খুশি হবো। সাক্ষাতকার গ্রহণকারী যে বলছিলেন, তেমন তোমার অতীত নিয়ে আমার কোনো সমস্যা নেই। তোমাকে আমার আশীর্বাদ ও ভালোবাসা। আমির খানের সমর্থনে উচ্ছ্বসিত সানি লিওন টুইটারে বলেন, আমার মনে হয় এটা দেখে আমার কয়েকটা হার্টবিট মিস করেছি। সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। এটা আমার জন্য অনেক বেশি কিছু। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।