গয়েশ্বরের বিরুদ্ধে মানহানি মামলা

আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ১২:৪২
শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে কটূক্তি করায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে। 
 
বৃহস্পতিবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও  মার্কেন্টাইল ব্যাংকের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মনিন্দ্র কুমার নাথ ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন।
 
আজ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হকের আদালতে মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।