খালেদার অনুপস্থিতিতে তদন্ত কর্মকর্তার জেরা চলছে

আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ১৪:০৯
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদকে দ্বিতীয় দিনের মতো আসামিপক্ষের জেরা চলছে। অন্যদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় একই সাক্ষীকে জেরা ও নতুন সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ১১ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। 
 
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দু’টির বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।
 
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় আদালতের কার্যক্রম শুরু হয়।