পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের বাচা খান বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান তেহরিক ই তালিবানের নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা ও শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার এক টুইটার বার্তায় এ নিন্দা জানান তিনি।
টুইটারে প্রতিবেশী দেশের মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া জানিয়ে মোদী লিখেছেন, ‘পাকিস্তানের বাচা খান বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসবাদী হামলার কঠোর নিন্দা করছি। নিহতদের পরিবারের প্রতি শোক জানাচ্ছি। আহতদের জন্য রইল প্রার্থনা।’ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ে অতর্কিতে চড়াও হয়ে নির্বিচারে গুলি চালায় সন্ত্রাসীরা। হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে।
