ময়মনসিংহের মুক্তাগাছায় মেয়াদোত্তীর্ণ ও ট্রেডমার্কবিহীন পণ্য বিক্রির অভিযোগে চারটি দোকান মালিকের কাছে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার বেলা ১২টা থেকে একটা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. উম্মে আফছারী জহুরা এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।
অভিযানে অংশগ্রহণকারী মুক্তাগাছা ২য় আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসএসপি ইব্রাহিম জানান, মুক্তাগাছা শহরের বিভিন্ন দোকানে মেয়াদ উত্তীর্ণ ও ট্রেডমার্কবিহীন পণ্য বিক্রি হচ্ছে খবর পেয়ে এই অভিযান চালানো হয়।
তিনি জানান, ভেজাল পণ্য বিক্রির অভিযোগে সাজঘরের মালিককে ৩০ হাজার টাকা এবং ট্রেডমার্কবিহীন পণ্য বিক্রির অভিযোগে সামাদ সেন্টারের মালিককে ১০ হাজার টাকা, নজরুল স্টোরের মালিককে ১৫ হাজার টাকা এবং কামাল ভ্যারাইটিস মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. উম্মে আফছারী জহুরা জানান, ভোক্তা অধিকার পণ্য আইনে সংশ্লিষ্টদের নিকট থেকে জরিমানা আদায় করা হয়। অভিযান শেষে জব্দকৃত পণ্য পুড়িয়ে ফেলা হবে ।
