সাতক্ষীরায় নবজাতককে হত্যার দায়ে মাকে নারীর ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার জেলা দায়রা জজ আদালতের বিচারক এএম রেজা জাকের এই আদেশ দেন।
ফাঁসির আদেশপ্রাপ্ত রিজিয়া খাতুন কালিগঞ্জ উপজেলার রহিমপুর গ্রামের আব্দুল মাজেদ গাজীর মেয়ে। তিনি পলাতক আছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার আরেক আসামি কাশেম কাপালীকে খালাস দেয়া হয়েছে।
আদালতের পাবলিক প্রসিকিউটর ওসমান গণি জানিয়েছেন, মৃত্যুদণ্ডাদেশের পাশাপাশি রিজিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
তিনি জানান, ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি রহিমপুর গ্রামের আব্দুস সাত্তারের পুকুর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার হয়। এ ঘটনায় শিশুটির মা রিজিয়া খাতুন ও স্থানীয় বাসিন্দা কাশেম কাপালীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।
