সিলেটের হযরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে হেলিকপ্টারে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই মাজারে যান তিনি।
এরপর দুপুরে রিকাবিবাজারে মদন মহন কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে কলেজের ‘হীরক জয়ন্তী’ উত্সবে যোগ দেন।
বিকালে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠ থেকে বিভিন্ন প্রকল্পের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। এরপর সেখানে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি ভাষণ দেবেন।
