আইএস সন্দেহে ভারতে গ্রেফতার ৪

আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ১৭:৩৭
ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত সন্দেহে ভারতের উত্তরাখণ্ড থেকে চার জনকে গ্রেফতার করা হয়েছে। ইসলামিক স্টেট-এর সাইটে অবাধ যাতায়াতের জন্য বেশ কয়েকদিন পুলিশি নজরদারিতে ছিল এই চারজন।
 
হরিদ্বারের কুম্ভমেলায় এই চারজন হামলার ছক কষছিল বলে ধারণা পুলিশের। মেলা চলাকালীন হরিদ্বারগামী ট্রেনে হামলারও  হামলার ছক কষছিল তারা। সংবাদসংস্থা পিটিআই-কে পুলিশ কর্মকর্তা অরবিন্দ দীপ জানিয়েছেন তাদের হামলার তালিকায় এমনকি দিল্লিরও নাম ছিল।
 

পুলিশ সূত্রে খবর, চারজনই নিয়মিত ফোনে সিরিয়ায় যোগাযোগ রাখত। অন্যতম অভিযুক্ত আখলাক-উর রেহমানকে পাঠানকোট বিমানবাহিনী ঘাঁটিতে জঙ্গি হামলার বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।