শুটিংয়ে অসুস্থ আরিফিন শুভ

আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ১৮:০৮

মিরপুরে শুটিং চলছিলো দীপঙ্কর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ সিনেমাটির। শুটিং স্পটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আরিফিন শুভ। ভারী বোম স্যুট পরে শুটিং করছিলো সে একারনেই এমন ঘটনা। ভারী স্যুটের শীতলীকরণ প্রক্রিয়ায় বিঘ্ন ঘটায় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

শুভ জানান, এমন পোশাক পরার অভিজ্ঞতা তার আগে ছিলো না। তাই এই স্যুট সম্পর্কে কোন ধারণাই ছিলো না। জানা থাকলে এমন বিপত্তিতে পড়তে হতো না।