বাগেরহাটের শরণখোলা উপজেলার বলেশ্বর নদ থেকে প্রায় ৬০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলা মৎস্য বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমান জানান, পুলিশ বলেশ্বর নদের মাঝের চর, জিলবুনিয়া, রাজেশ্বর, চালরায়েন্দা, রাজৈর ও কুমারখালী এলাকায় অভিযান চালিয়ে ওইসব জাল জব্দ করেন।
বিকেল পাঁচটার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন বান্দাঘাটা স্লুইস গেট এলাকায় ইউএনও মোহাম্মদ অতুল মন্ডলের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় ওই কারেন্ট জালে আটকে পড়া ২২ কেজি জাটকা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।
