সম্প্রতি এক সাক্ষাতকারে সানি লিওনকে পর্ন স্টার সম্বোধন করে জানতে চাওয়া হয়েছিল পর্ন তারকা হিসেবে তাকে অতীত তাড়া করে বেড়ায় কি না? উত্তরে অবশ্য সানি এতটুকু রাগ দেখাননি প্রকাশ্যে। খুব সংযত থেকেই তিনি এর উত্তর দিয়েছিলেন। বলেছিলেন, 'যা করেছি বেশ করেছি। আমি ওসব নিয়ে ভাবিই না।'
সাক্ষাতকারের সময় স্বাভাবিক থাকলেও সাক্ষাতকার শেষে সানি কেঁদেছিলেন বলে জানান তার স্বামি ড্যানিয়েল ওয়েবর। সানির অতীত জীবন নিয়ে খোঁচা দেয়ার জন্য সানির পাশে দাঁড়িয়েছিলেন বলিউডের বড় একটা অংশ।
এরই পেক্ষাপটে সানি লিওন নিজের প্রতি দৃঢ় অবস্থান রেখে আবারো বললেন, 'আমি আমার জীবনকে ভালবাসি। পরের জন্মে সানি লিওন হিসেবেই জন্মাতে চাই।'
