‘আমার ক্যারিয়ারের অন্যতম প্রাপ্তি শঙ্খচিল’

আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ০১:৪৪
অবশেষে মুক্তির পথে কুসুম শিকদার অভিনীত চলচ্চিত্র ‘শঙ্খচিল’। ইম্প্রেস টেলিফিল্ম প্রযোজিত ও গৌতম ঘোষ পরিচালিত এই চলচ্চিত্রে প্রথবারের মতো ওপার বাংলার প্রসেনজিত্-এর সাথে জুটি হিসেবে দেখা যাবে কুসুমকে। সম্পাদনার কাজ শেষ করে এরইমধ্যে সেন্সরে জমা পড়েছে চলচ্চিত্রটি।
 
চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে কুসুম বলেন, ‘আমার ক্যারিয়ারের অন্যতম প্রাপ্তি ‘শঙ্খচিল’। এরমধ্য দিয়ে অনেক গুণী মানুষের সাথে কাজের সুযোগ হয়েছে। ভালো লাগছে চলচ্চিত্রটি সেন্সরবোর্ডে জমা পড়েছে। আশা করি আনকাট সেন্সর পাবে চলচ্চিত্রটি। চলচ্চিত্রটি আমার জন্য একটি বিদ্যাপাঠ ছিল।’
 
সীমান্তবর্তী এলাকার একটি পরিবারের গল্প নিয়ে ‘শঙ্খচিল’-এর কাহিনি গড়ে উঠেছে। চলচ্চিত্রে দেখানো হয়েছে ১৯৪৭ সালে দেশ বিভাগের পরবর্তী দুই বাংলার সীমান্ত পাড়ের মানুষের জীবন কাহিনি।