কায়রোর গিজায় একটি পিরামিডের কাছে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় তল্লাশির সময় বোমা হামলায় ছয় পুলিশ সদস্যসহ ৯জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
বৃহস্পতিবার একটি পুলিশ ভ্যানকে লক্ষ্য করে এ বোমা হামলা চালানো হয় বলে জানা গেছে।
২০১৩ সালে মুসলিম ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর থেকেই নিরাপত্তা বাহিনীর ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে জঙ্গিরা। এসব হামলায় বেসামরিক নাগরিক নিহতের ঘটনাও ঘটেছে।
