বৈধ কাগজপত্র না থাকায় কয়েকজন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে মালদ্বীপের ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে মালের বাজার এলাকা থেকে হাভেরু অনলাইনের এক প্রতিবেদনে তাদের আটকের কথা জানানো হয়েছে।
কর্তৃপক্ষ আটক বাংলাদেশিদের নির্দিষ্ট কোনো সংখ্যা জানায়নি। তবে প্রত্যাক্ষদর্শীদের বরাত দিয়ে অনলাইন মাধ্যমটি জানায়, অন্তত ২০ জন বিদেশিকে তারা আটক করে নিয়ে গেছে।
