কুমিল্লায় ৫৩ কেজি গাঁজাসহ আটক ১

আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ১১:৫৬
কুমিল্লায় ৫৩ কেজি গাঁজাসহ হুমায়ুন কবির বাবুল (৫২) নামের একজনকে আটক করা হয়েছে। জেলার সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া এলাকা থেকে র‌্যাবের একটি দল তাকে আটক করে। এ ব্যাপারে শুক্রবার সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।
  
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লার র‌্যাব-১১ সিপিসি-২ এর একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৫৩ কেজি গাঁজাসহ ওই উপজেলার গোয়ালগাঁও গ্রামের মৃত আবিদ আলীর ছেলে হুমায়ুন কবির বাবুলকে আটক করা হয়। 
 
কুমিল্লার র‌্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মো. খুরশীদ আলম জানান, উদ্ধারকৃত গাঁজার মূল্য ৩ লাখ ১৮ হাজার টাকা। এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।